Dhaka ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, তাকে বিচারের মুখোমুখি করতে হবে : মামুনুল হক কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল—দাবি জামায়াত নেতার পাংশায় ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী পালিত। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান হরিজন সম্প্রদায়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ পদত্যাগের পরও আমৃত্যু যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

রাজবাড়ীর কালুখালীতে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি শুরু

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৪৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 169

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে রাজবাড়ীর কালুখালী উপজেলায় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

বুধবার (১২ মার্চ) কালুখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে হাসপাতাল চত্বরে এ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ কার্যক্রমের আওতায় একজন ক্রেতা সর্বোচ্চ এক ডজন ডিম ও আধা লিটার দুধ ক্রয় করতে পারবেন। প্রতি পিস ডিমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ টাকা ৫০ পয়সা এবং প্রতি লিটার দুধের মূল্য ৭০ টাকা। সরকারি অফিস খোলাকালীন সময়ে এ কার্যক্রম পরিচালিত হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন জানান, এটি কোনো বাণিজ্যিক কার্যক্রম নয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে এ সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বল্প আয়ের মানুষের সহায়তায় আগামী ১৬ মার্চ ২০২৬ পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর কালুখালীতে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি শুরু

প্রকাশের সময় : ০৫:৪৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬