Dhaka ০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, তাকে বিচারের মুখোমুখি করতে হবে : মামুনুল হক কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল—দাবি জামায়াত নেতার পাংশায় ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী পালিত। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান হরিজন সম্প্রদায়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ পদত্যাগের পরও আমৃত্যু যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

কালুখালীতে সরকারি জমি দখলমুক্ত করল প্রশাসন

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৮:১৩:১০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 176

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সরকারি জমিতে নির্মিত একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৯ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার আর্চ ব্রিজ সংলগ্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় কালুখালী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

উচ্ছেদ অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, রতনদিয়া মৌজার ৭৮ নম্বর দাগের রাস্তার পাশের ১ নম্বর খাস খতিয়ানের জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে স্থাপনা নির্মাণকারীকে নোটিশ দেওয়া হলেও তিনি তা অপসারণ না করায় সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরও বলেন, কালুখালী উপজেলার যেসব সরকারি জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে, সেসব স্থানে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এদিকে ভুক্তভোগী মোহাম্মদ আলী মৃধা দাবি করেন, ঘর নির্মাণের জন্য তিনি রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেছেন এবং এখনো অনুমোদন পাননি। তার অভিযোগ, উপজেলা প্রশাসন থেকে তাকে কোনো নোটিশ না দিয়েই স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে।

তিনি বলেন, “এখানে অনেকেই সরকারি জায়গায় ঘর তুলেছে। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা উচিত। অন্যদেরও উচ্ছেদ করা হোক।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে সরকারি জমি দখলমুক্ত করল প্রশাসন

প্রকাশের সময় : ০৮:১৩:১০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬