Dhaka ০৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লাড ক্যান্সারে আক্রান্ত বিশ্বনাথ বাঁচতে চায়

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৫:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 153

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর আদিবাসীপাড়ার বাসিন্দা মিত্তন জয়ের বড় ছেলে বিশ্বনাথ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে। তার পরিবার সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, বিশ্বনাথ স্থানীয় মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। প্রায় পাঁচ মাস আগে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ফরিদপুরে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত।

বিশ্বনাথের বাবা মিত্তন জয় বলেন, ছেলের চিকিৎসার জন্য নিজের সঞ্চয় খরচ করার পাশাপাশি আত্মীয়-স্বজনের কাছ থেকে ধারদেনা করে চিকিৎসা শুরু করেন। কিন্তু অর্থাভাবে বর্তমানে চিকিৎসা বন্ধ রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পুনরায় চিকিৎসা শুরু করতে আড়াই থেকে তিন লাখ টাকা প্রয়োজন।

মিত্তন জয় আরও বলেন, “আমার আর কোনো সামর্থ্য নেই। সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করছি। আপনারা সহযোগিতা করলে আমার ছেলেকে বাঁচাতে পারবো।”

বিশ্বনাথের মা রুপা রাণী বিশ্বাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ধার করার মতো আর কোনো জায়গা নেই। সন্তানের চিকিৎসার জন্য সবার কাছে অনুরোধ করছি।”

সহায়তা করতে ইচ্ছুক ব্যক্তিরা বিশ্বনাথের বাবা মিত্তন জয়ের মোবাইল নম্বর ০১৯২৭-৫৫৬৮৮৫০-তে যোগাযোগ করতে পারেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্লাড ক্যান্সারে আক্রান্ত বিশ্বনাথ বাঁচতে চায়

প্রকাশের সময় : ০৫:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬