Dhaka ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে তরবারি-হাসুয়াসহ গ্রেফতার ২ অনলাইনে স্ক্যামিং চক্রের ভয়ঙ্কর ফাঁদ, প্রতারণায় নিঃস্ব অনেকে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর স্ত্রীর মৃত্যুর পর হাসপাতাল থেকে পালানোর চেষ্টা, স্বামী গ্রেফতার জমি দখল করে নতুন মসজিদ নির্মাণের অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা নির্বাচনে অংশগ্রহণের অধিকার নেই আওয়ামী লীগের: প্রতিমন্ত্রী শাহে আলম তেলের বাজারে ফের অস্থিরতা, ব্রেন্টের দাম ১০৮ ডলার ছাড়াল ডিসেম্বরে আ. লীগকে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খান

রাতের আঁধারে কৃষকের জমির পেঁয়াজ ক্ষেত নষ্টের অভিযোগ

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৪৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 204

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে পরিকল্পিতভাবে এক কৃষকের ২৪ শতাংশ জমির পেঁয়াজ ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেনাই বিলের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মো. হাসান আলী তফাদার একই ইউনিয়নের মাঝদিয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, চলতি মৌসুমে তেনাই বিলের মাঠে ২৪ শতাংশ জমিতে হালি পেঁয়াজের আবাদ করেন হাসান আলী তফাদার। ভালো ফলনের আশায় নিয়মিত সার, সেচ ও পরিচর্যা করে আসছিলেন তিনি। মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, তার পেঁয়াজ ক্ষেত বিনষ্ট করা হয়েছে।

ভুক্তভোগী কৃষকের অভিযোগ, তার সৎ ভাই রাজ্জাকের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রাজ্জাক এলাকায় প্রভাবশালী ব্যক্তি বলে দাবি করেন তিনি। কয়েকদিন ধরে তাকে ক্ষতির হুমকিও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন হাসান আলী। তার ভাষ্য, সোমবার রাতের কোনো এক সময় পুরো ক্ষেত নষ্ট করে দেওয়া হয়েছে। আগামী চৈত্র মাসে ওই জমি থেকে প্রায় ৫০ মণ পেঁয়াজ ঘরে তোলার আশা ছিল।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, পেঁয়াজ ক্ষেত নষ্টের বিষয়ে তারা অবগত হয়েছেন। থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাতের আঁধারে কৃষকের জমির পেঁয়াজ ক্ষেত নষ্টের অভিযোগ

প্রকাশের সময় : ০৫:৪৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬