জনতার আদালত পাঠক মেলার উদ্যোগে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ
- প্রকাশের সময় : ০৫:৩৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / 175
রাজবাড়ীতে দৈনিক জনতার আদালত পাঠক মেলার উদ্যোগে মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে দিবসের প্রথম প্রহরে সংগঠনের নেতৃবৃন্দ শহরের রেলগেট এলাকায় পৌর মিলেনিয়াম মার্কেটে জড়ো হয়। এরপর একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবদুল আজিজ খুশি রেলওয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক এজাজ আহম্মেদ, দৈনিক জনতার আদালত পাঠক মেলার আহবায়ক সহকারী অধ্যাপক শাহ মুজতবা রশীদ আল কামাল, যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সংগীত শিল্পী মো. আবদুল জব্বার, সদস্য রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, উদীচীর সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, কৃষক নেতা আবদুস সাত্তার মন্ডল, মহসিন মৃধা, আবদুল হালিম বাবু, নাহিদুল ইসলাম ফাহিম, কৃষ্ণ সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।




















