বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান তিতুমীর কলেজের সামনে বাসে আগুন টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন, ভারতীয় দম্পতির মৃত্যুদণ্ড

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:২৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 192

দশ বছর ধরে ৩৩ শিশুকে যৌন নির্যাতনের দায়ে উত্তরপ্রদেশের বান্দা জেলার এক দম্পতিকে মৃত্যুদণ্ড দিয়েছেন পকসো আদালত। রামভবন, দুর্গাবতীকে শিশু নির্যাতন সংক্রান্ত একাধিক ধারায় দোষী সাব্যস্ত করে আদালত এই রায় ঘোষণা করেন।

আদালত জানান, পকসো আইনের আওতায় অস্বাভাবিক যৌনাচার, গুরুতর যৌন নির্যাতন, শিশু পর্নোগ্রাফি, অপরাধমূলক ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগ প্রমাণিত হয়েছে। নির্যাতিত শিশুদের কারও কারও বয়স ছিল মাত্র তিন বছর। প্রত্যেক ভুক্তভোগী শিশুকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের বাড়ি থেকে উদ্ধার অর্থ সমানভাবে বণ্টনের নির্দেশও দেওয়া হয়।

২০২০ সালের অক্টোবরে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই শিশুদের যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করে। তদন্তে উঠে আসে, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে উত্তরপ্রদেশের বান্দা, চিত্রকূট জেলায় এ অপরাধ সংঘটিত হয়েছে। কয়েকজন শিশুর গোপনাঙ্গে গুরুতর আঘাত ছিল, যার কারণে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়েছে। কারও চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, অনেকে মানসিক ট্রমায় ভুগছে।

পেশায় সেচ দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার রামভবন শিশুদের প্রলুব্ধ করতে অনলাইন ভিডিও গেম খেলার সুযোগ, টাকা, উপহার দেওয়ার প্রলোভন দেখাতেন। সিবিআই তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞ, শিশু সুরক্ষা কর্তৃপক্ষ, চিকিৎসকদের সমন্বয়ে ডিজিটাল তথ্য প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে রামভবন, দুর্গাবতীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

রায়ে আদালত এই মামলাকে রেয়ারেস্ট অব রেয়ার হিসেবে উল্লেখ করেন। বিচারক বলেন, অপরাধের ভয়াবহতা, পদ্ধতিগত নৃশংসতা নজিরবিহীন। একাধিক জেলায় সংঘটিত অপরাধ ও অভিযুক্তদের চারিত্রিক চরম অধঃপতন প্রমাণ করে তাদের সংশোধনের সুযোগ নেই। ন্যায়বিচারের স্বার্থে এবং সমাজকে কঠোর বার্তা দিতেই এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোর্সঃ এনডিটিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন, ভারতীয় দম্পতির মৃত্যুদণ্ড

প্রকাশের সময় : ০৫:২৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬