Dhaka ০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৫

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৩৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 268

রাজবাড়ীর বালিয়াকান্দিতে হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন,নবাবপুর ইউনিয়নের সোনাপুর পশ্চিমপাড়া এলাকার ইয়াসিন মাস্টারের ছেলে মো: জিলাল বিশ্বাস,একই এলাকার মো: গফুর বিশ্বাসের ছেলে মো: শোভন বিশ্বাস, মো: আব্দুর রহিম, মো: জিন্নাহ, মো: সেলিম।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানিয়েছেন, সোনাপুর হাটের খাজনা আদায়ের টাকা নিয়ে
আব্দুর রহিম ও শোভনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুর রহিম গ্রুপের সাথে জিলাল বিশ্বাসের গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রথমে জিলাল বিশ্বাসের নেতৃত্বে আব্দুর রহিম, জিন্নাহ, সেলিম সহ অন্যান্য লোকজনের উপর হামলা করে আহত করা হয়।পরে রহিম গ্রুপের লোকজন জিলাল ও শোভনের উপর হামলা চালায়। এতে জিলাল ও শোভনসহ কয়েকজন জখম হয়।আহতদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে বালিয়াকান্দি থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৫

প্রকাশের সময় : ০৮:৩৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬