পাংশায় ইউএনওর মানবিক ব্যবহারে দখলমুক্ত হলো ফুটপাত
- প্রকাশের সময় : ১২:১৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 163
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীর পাংশা বাজারের ফুটপাত দখলমুক্ত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের মানবিক উদ্যোগে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউএনও মো. রিফাতুল হকের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহাম্মেদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম পাংশা বাজারের ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান জানালে ব্যবসায়ীরা তাতে সাড়া দেন।
এর পরদিন মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে পাংশা বাজারের ফুটপাতে কোনো দোকান বসেনি। ব্যবসায়ীরা জানান, ইউএনও অত্যন্ত সুন্দর ও মানবিকভাবে বিষয়টি উপস্থাপন করায় তারা স্বেচ্ছায় দোকান সরিয়ে নিয়েছেন।
এ বিষয়ে ইউএনও মো. রিফাতুল হক বলেন, “দায়িত্ব পালনের অংশ হিসেবে মানবিকভাবে কথা বলেছি। ব্যবসায়ীরাও সহযোগিতা করেছেন। নির্বাচনের পর ফুটপাতের ব্যবসায়ীদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।”

























