Dhaka ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘গ্যাস সংকট কাটাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে’ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামনগর চ্যাম্পিয়ন কালীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ বেনাপোলে হেরোইনের মামলায় মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ কিশোরীকে ধর্ষণের শাস্তি ৭ বার কান ধরে ওঠবস প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা বালিয়াকান্দিতে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ স্থাপন কালুখালীতে নবাগত ইউএনও এস এম রেজাউল করিমের যোগদান

৩৬ সেকেন্ডে এমপি প্রার্থীর মোটরসাইকেল চুরি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 152

ফরিদপুর-২ আসনের (নগরকান্দা ও সালথা উপজেলা) সংসদ সদস্য (এমপি) প্রার্থী মো. নাজমুল হাসানের মোটরসাইকেল চুরি হয়েছে। তাও মাত্র ৩৬ সেকেন্ডে এ চুরির ঘটনা ঘটেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের টেপাখোলা মহল্লার বৃন্দাবনের মোড় এলাকার বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেলটি চুরি হয়।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে তিনি ফরিদপুর-২ আসন থেকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে ডাব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাজমুল হাসান পেশায় একজন আইনজীবী। তিনি ফরিদপুর জজকোর্টে কর্মরত আছেন। ফরিদপুরের সালথা উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন এই প্রার্থী।

লিখিত অভিযোগে তিনি জানান, ৮ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে তার ফরিদপুর শহরের বাসার নিচতলার গ্যারেজে মোটরসাইকেলটি রেখে আদালতে যান। দুপুর ৩টার দিকে ফিরে এসে তিনি গ্যারেজে মোটরসাইকেলটি খুঁজে পাননি। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি বাসার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন।

অভিযোগে বলা হয়, ফুটেজে দেখা গেছে মুখে কালো মাস্ক পরা একজন অজ্ঞাতপরিচয়ে যুবক (বয়স আনুমানিক ২৫ বছর), মাঝারি গড়নের, নীল-সাদা ছিটের শার্ট ও খাকি প্যান্ট পরা যুবক দুপুর ১২টা ৩৩ মিনিটের দিকে বাসার নিচের গ্যারেজে প্রবেশ করে মোটরসাইকেলটি নিয়ে চলে যান। এ কাজটি তিনি মাত্র ৩৬ সেকেন্ডে সম্পন্ন করা হয়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই গ্যারেজে আরও দুইটি মোটরসাইকেল থাকলেও চোর সরাসরি এই মোটরসাইকেলের কাছে আসে এবং খুবই অল্প সময়ের মধ্যেই মোটরসাইকেলটির ওপরে বসে গ্যারেজ থেকে মোটরসাইকেলটি নিয়ে যায়।

সংসদ সদস্য প্রার্থী মো. নাজমুল হাসান বলেন, আমি ফরিদপুর কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছি। মোটরসাইকেলটি উদ্ধারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ করেছি। এই চুরির সিসিটিভি ফুটেজ আমি পুলিশকে দিয়েছি। আমি আশাকরি পুলিশ দ্রুত ওই চোরকে ধরাসহ মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হবে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি আমাদের কাছে একটি সংঘবদ্ধ চোরচক্রের কাজ মনে হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আশা করি খুব দ্রুততম সময়ে আমরা চোরকে গ্রেপ্তার ও মোটরসাইকেলটি উদ্ধার করতে পারবো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩৬ সেকেন্ডে এমপি প্রার্থীর মোটরসাইকেল চুরি

প্রকাশের সময় : ০৭:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬