Dhaka ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার উটের পাসপোর্ট চালু করছে সৌদি আরব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 190

পশুপালন ব্যবস্থার উন্নয়ন ও উট শিল্পকে আরও আধুনিক ও নিয়ন্ত্রিত করতে উটের জন্য পাসপোর্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। ‘উট পাসপোর্ট’ নামে এই উদ্যোগ ইতোমধ্যে দেশটিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এতে সরকারকে লাখ লাখ উটের জন্য পাসপোর্ট ইস্যু করতে হবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে উটের বাণিজ্য সম্প্রসারণ, ব্যবস্থাপনা উন্নয়ন এবং প্রাণিস্বাস্থ্য তদারকির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবের পরিবেশ, প্রাণী ও কৃষি মন্ত্রণালয়ের উপমন্ত্রী মনসুর আলমুসাইতির নেতৃত্বে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

এই পাসপোর্টে মাইক্রোচিপের মাধ্যমে উটের নম্বর, নাম, জন্মতারিখ, লিঙ্গ, জাত, রং, প্রজনন সক্ষমতা, ছবি এবং মালিকের তথ্য সংরক্ষণ থাকবে। পাশাপাশি টিকা ও রোগসংক্রান্ত স্বাস্থ্য তথ্যও এতে অন্তর্ভুক্ত থাকবে।

গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এই ব্যবস্থার মাধ্যমে উট প্রজনন শিল্পের উন্নয়ন ও প্রসার ঘটানো হবে। ২০২২ সালের হিসাব অনুযায়ী, সৌদি আরবে ২২ লাখের বেশি উট রয়েছে।

সূত্র: আল-আরাবিয়া, এনডিটিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবার উটের পাসপোর্ট চালু করছে সৌদি আরব

প্রকাশের সময় : ০৪:২৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬