Dhaka ০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদি আরবে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা ১ হাজার ৪৩১ কেজির কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড গড়লেন কৃষক অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি মান্দায় ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান ও অস্ত্রসহ গ্রেফতার ৩ বিয়ের পর অনলাইনে যেসব ৬ বিষয়ে পরামর্শ খোঁজেন নারীরা সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত থাইরয়েড ক্যানসারের ৬ লক্ষণ, যেগুলো অবহেলা করা উচিত নয় কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

এনসিপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 270

রাজবাড়ী-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী কাজী মিনহাজুল আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পাংশা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে কাজী মিনহাজুল আলম বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী গত ২০ জানুয়ারি ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। তবে পারিপার্শ্বিক পরিস্থিতি ও ব্যক্তিগত অসুস্থতার কারণে তিনি নির্ধারিত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেননি।

তিনি আরও জানান, রাজবাড়ী-২ আসনে সাপলা কলি প্রতীক নিয়ে জাতীয় সিটিজেন পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী জামিল হিজাজীকে তিনি সমর্থন দিচ্ছেন এবং একই সঙ্গে নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করে নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমির সুলতান মাহমুদ, খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু সাঈদ, বালিয়াকান্দী উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক শাহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এনসিপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী

প্রকাশের সময় : ০৫:০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬