Dhaka ১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

ফোনে ব্লক করায় প্রেমিকের বুকে ছুরি মেরে হত্যা, প্রেমিকা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩২:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 180

মোবাইল ফোনে কল ও মেসেজে ব্লক করে দেওয়াকে কেন্দ্র করে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মঙ্গলবার বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এনডিটিভির মাধ্যমে এ তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ।

নিহত যুবকের নাম কামতা প্রসাদ সূর্যবংশী (২৫)। তিনি একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি হোটেলে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে অভিযুক্ত রোশনি সূর্যবংশী (২২)-এর সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে তাদের সম্পর্কে টানাপোড়েন চলছিল। এরই মধ্যে কামতা হঠাৎ করে রোশনির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং তার ফোন নম্বর ও মেসেজ ব্লক করে দেন। কামতা অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এমন সন্দেহ থেকে ক্ষুব্ধ হয়ে রোশনি একটি ছুরি নিয়ে তাঁর বাসায় যান।

ঘটনার সময় কামতা দরজা খুললে রোশনি তাঁর মোবাইল ফোন দেখতে চান। কিন্তু কামতা ফোন দিতে অস্বীকার করলে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যেই রোশনি কামতার বুকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ ওঠে।

চিৎকার শুনে কামতার রুমমেট এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পথেই তাঁর মৃত্যু হয়।

বিলাসপুর পুলিশের কর্মকর্তা সুম্মত সাহু জানান, অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্ত নারী ছুরি নিয়ে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করেন এবং ফোন দাবি করেন। ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কামতা প্রসাদ সূর্যবংশী বিজেপি নেতা ও জেলা পঞ্চায়েত সভাপতি রাজেশ সূর্যবংশীর ভাতিজা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তরুণী দাবি করেছেন, তিনি ভয় দেখানোর উদ্দেশ্যেই ছুরিটি সঙ্গে নিয়েছিলেন। তবে ঘটনার প্রকৃত উদ্দেশ্য, সম্পর্কের জটিলতা এবং হত্যাকাণ্ডে পৌঁছানোর পূর্ণ ঘটনাপ্রবাহ খতিয়ে দেখছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফোনে ব্লক করায় প্রেমিকের বুকে ছুরি মেরে হত্যা, প্রেমিকা গ্রেপ্তার

প্রকাশের সময় : ০২:৩২:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬