Dhaka ০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদি আরবে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা ১ হাজার ৪৩১ কেজির কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড গড়লেন কৃষক অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি মান্দায় ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান ও অস্ত্রসহ গ্রেফতার ৩ বিয়ের পর অনলাইনে যেসব ৬ বিষয়ে পরামর্শ খোঁজেন নারীরা সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত থাইরয়েড ক্যানসারের ৬ লক্ষণ, যেগুলো অবহেলা করা উচিত নয় কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০১:৫১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 295

রাজবাড়ীর পাংশায় দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে যৌথ বাহিনী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ৫৫ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ৮ পাংশা আর্মি ক্যাম্পের সদস্যরা উপজেলার মাছপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাহাঙ্গীর আলম এর বাড়িতে অভিযান পরিচালনা করে।
তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামসহ মাদক উদ্ধার করা হয়।

এসময় ২টি দেশীয় অস্ত্র তৈরির কাটিং মেশিন , ১ পিস ইয়াবা ও সেবন করার সরঞ্জামাদি , ৫টি দেশীয় চাকু , ২টি চাইনিজ কুড়াল , ১টি স্মার্টফোন এবং ১টি ব্যাটন উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামাল পাংশা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পলাতক আসামি জাহাঙ্গীর আলম পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া গ্রামের বাসিন্দা কফিল উদ্দিন এর ছেলে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

প্রকাশের সময় : ০১:৫১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬