Dhaka ০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফসলি জমির মাটি ভাটায় বিক্রি, ১৩ জনের জেল ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 281

রাজবাড়ীর পাংশায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অপরাধে ১৩ জনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুইজন কে দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিকালে উপজেলার যশাই ইউনিয়নের সোমসপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাদ আহম্মেদ।এ সময় থানা পুলিশ ও সেনাবাহিনী ভ্রাম্যমান আদালত পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- মো: আজাদ খা,মো: বাদশা মন্ডল,মো: আরিফুল ইসলাম, মো: মনা শেখ, মো: আমিন শেখ,মো: মলিন শেখ, মো: শান্ত শেখ, মো: শুকুর, মো: রোকনুজ, মো: রাসেল খান, মো: সজীব প্রামাণিক, মো: সোহাগ মন্ডল, মো: আল-আমীন। এরা সবাই মাটিবাহী গাড়ির চালক।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাদ আহম্মেদ বলেন, মঙ্গলবার বিকালে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে উপজেলার যশাই ইউনিয়নের সোমসপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফসলি জমির মাটি ভাটায় বিক্রি, ১৩ জনের জেল ২ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৬:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬