Dhaka ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ভোটার ৮৫ লাখ, নারী বেশি যে আসনে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 198

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকার ২০টি সংসদীয় আসনে মোট ভোটার প্রায় ৮৫ লাখ।

নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, এসব আসনে মোট ভোটার সংখ্যা ৮৪ লাখ ৭৪ হাজার ৯৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩ লাখ ৫১ হাজার ৪৫০ জন, নারী ভোটার ৪১ লাখ ২৩ হাজার ৪২১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১১৪ জন।

ঢাকার ২০টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে ঢাকা-১৯ আসনে। এ আসনে মোট ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৭৯ হাজার ৯০৬ জন, নারী ভোটার ৩ লাখ ৬৭ হাজার ১৫১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন।

ভোটার সংখ্যায় লিঙ্গভিত্তিক হিসাবে দেখা গেছে, ঢাকার ২০টি আসনের মধ্যে ১৯টিতেই নারী ভোটারের তুলনায় পুরুষ ভোটার বেশি। ব্যতিক্রম শুধু ঢাকা-২০ আসন। এই আসনে মোট ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন ভোটারের মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন, যা পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ জনের তুলনায় সামান্য বেশি। এ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অন্যান্য আসনগুলোতেও ভোটার সংখ্যা কয়েক লাখের ঘরে অবস্থান করছে এবং প্রায় সব আসনেই পুরুষ ভোটারের সংখ্যা নারীদের তুলনায় বেশি। তবে সামগ্রিকভাবে ঢাকার ভোটার তালিকায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য বলে মনে করছে সংশ্লিষ্টরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকায় ভোটার ৮৫ লাখ, নারী বেশি যে আসনে

প্রকাশের সময় : ১১:৫৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬