Dhaka ০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১০০ গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী : রিজভী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ডাকসুর কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘনের অভিযোগ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের গৃহকর্মী তানিয়ার শরীরজুড়ে খুন্তির ছ্যাঁকা, মাথায় গুরুতর আঘাত, পচন ধরেছে দুই পায়ে কালীগঞ্জে নতুন ভবন বরাদ্দে বিদ্যালয়ে মতবিনিময় ও সংবর্ধনা উত্তপ্ত ইয়েমেন: বাস্তুচ্যুত প্রায় ৮৬ হাজার মানুষ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় স্থগিত করেনি চেম্বার আদালত জাবিতে দোকান নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১৫ ৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর নওগাঁয় দুই ছিনতাইকারী গ্রেফতার, মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার

কালুখালীতে বিষ প্রয়োগে ৭০ শতাংশ জমির ফসল নষ্টের অভিযোগ

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৫৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 254

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে চাঁদমৃগী গ্রামের রাতের আঁধারে ৭০ শতাংশ জমির ফসল নষ্টের অভিযোগ পাওয়া গিয়েছে।

এ ঘটনায় মৃগী ইউনিয়নের চাঁদমৃগী গ্রামের মোঃ আব্দুল জাব্বার শেখ বাদী হয়ে কালুখালী থানায় গত ১১ জানুয়ারী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত তেজারত আলী শেখ এর পুত্র মোঃ রশিদ শেখ, মোঃ ইসলাম শেখ, মৃত মোজাহার আলী শেখ এর পুত্র মোঃ কাদের শেখ, মোঃ হারুণ মন্ডল এর পুত্র মোঃ মিন্টু মন্ডলদের সাথে সর্বমোট ৭০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। গত ৮ জানুয়ারী থেকে ৯ জানুয়ারীর মধ্যে যে কোন সময় উক্ত জমিতে আমার চাষাবাদকৃত ফসল মশুর, শরিসা, মোটর শাক ও পেঁয়াজে রাতের আঁধারে বিষাক্ত ক্যামক্যাল স্প্রে করে নষ্ট করে ক্ষতি সাধন করে। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারী) সকাল ১১ টায় সরেজমিনে পরিদর্শনে গেলে মোঃ আব্দুল জাব্বার শেখ জানান, আমি ধারদেনা করে জমিতে মশুর ও শরিসা চাষ করি। রাতের আঁধারে ওরা ক্যামিক্যাল দিয়ে আমার ফসল নষ্ট করেছে। আমি কালুখালী থানায় অভিযোগ দায়ের করেছি। প্রশাসনের কাছে আমি সুষ্ঠু বিচার দাবি করছি।

এ ব্যাপারে কালুখালী থানার এসআই মোঃ আল মামুন বলেন, আমি ছুটিতে আছি। থানায় এসে অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে বিষ প্রয়োগে ৭০ শতাংশ জমির ফসল নষ্টের অভিযোগ

প্রকাশের সময় : ০৬:৫৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬