খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছাত্রদল
- প্রকাশের সময় : ১০:০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 214
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে শোক বই খোলা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় কলেজের মুক্তমঞ্চে শোক বই স্থাপন করে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর কার্যক্রম শুরু করা হয়। এ সময় কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম, সদস্য সচিব নাজমুল হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম কাননসহ ছাত্রদলের নেতৃবৃন্দ শোক বইতে স্বাক্ষর করে তাদের শ্রদ্ধা নিবেদন করেন।
ছাত্রদল নেতারা জানান, শোক বইয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের শিক্ষার্থীরা স্বাক্ষরের মাধ্যমে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাতে পারবেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।


























