গুরুত্বপূর্ণ সংবাদ:
জকসু নির্বাচন স্থগিত
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৫০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 194
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জরুরি সিন্ডিকেট সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান।
এর আগে সকাল ৮টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরুর নির্দেশনা থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে। সভায় পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত থাকবে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
Tag :






















