Dhaka ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সচিবালয়ে প্রথমবার অফিস করলেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ আজকের ই-পেপার (২৩ আগস্ট) বঙ্গোপসাগরে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ নাবিক নিখোঁজ হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী এক্সিলারেটের টার্মিনাল চালু: গ্যাসে কিছুটা স্বস্তি, বেড়েছে সরবরাহ ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ ডাক্তার ভাই থেকে জনতার প্রতিনিধি, নওগাঁ-৪ আসনে ইকরামুল বারী টিপুর মানবিক ভূমিকা চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অনৈতিক সম্পর্কের কথা জানার পর গাড়িচালককে প্রলোভন দেখান গাজী নজরুল

বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতুর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 205

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুল এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু শনিবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিকেল চারটা ১০ মিনিটে রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে জানাজার নামাজ ও গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা গেছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সহোদর সাত ভাই অংশগ্রহণ করেছিলেন। তারা হলেন রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা বড়পুলের বাসিন্দা ফরিদ আহমেদ, মহসিন উদ্দিন বতু, কবির আহমেদ, সিরাজ আহমেদ, ফরিদ আহমেদ, মহসিন উদ্দিন বতু ও নাসির উদ্দিন। মুক্তিযুদ্ধের পরে বিজয়ের পতাকা নিয়ে ঘরে ফিরেছিলেন সবাই। বিভিন্ন সময়ে মারা যান তিন ভাই। শনিবার মহসিন উদ্দিন বতু মারা যাওয়ার পর আর জীবীত রইলেন তিন ভাই। তারা হলেন সিরাজ আহমেদ, নাসির আহমেদ ও ফরিদ আহমেদ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতুর ইন্তেকাল

প্রকাশের সময় : ০৫:৪৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫