পত্নীতলায় বিজিবির অভিযানে ভারতীয় মাদকসহ বাইসাইকেল ও মোবাইল উদ্ধার

- প্রকাশের সময় : ০২:৫৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 3

নওগাঁর পত্নীতলায় সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ, একটি বাইসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধীন শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবিব, পিএসসির সরাসরি নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঘুরকি নামক স্থানে মালিকবিহীন অবস্থায় এসব মাদক ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা উদ্ধারকৃত মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করতে সক্ষম হন।
উদ্ধার করা মালামাল পত্নীতলা থানায় সাধারণ ডায়েরিমূলে হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।





















