ঢাবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা স্থগিত
- প্রকাশের সময় : ১২:২৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / 192
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম পান্না বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাষ্ট্রীয় শোক ঘোষণা ও সাবেক শিক্ষার্থী ওসমান হাদীর মৃত্যুতে ভর্তি পরীক্ষা গ্রহণকে অনুপযুক্ত মনে করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, সাবেক শিক্ষার্থী ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে। এটি সাহসী জুলাই যোদ্ধা ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব জুলাই যোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অংশ।
অতএব আগামীকাল ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি শিগগির বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।






















