Dhaka ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর

এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / 180

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর এসএসসির ফরম পূরণ শুরু হবে, এটি চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয় ও বিষয়গুলো এক থেকে চার বিষয়ে ২০২৫ খ্রিস্টাব্দের অকৃতকার্য পরীক্ষার্থীদের ২০২৬ খ্রিস্টাবদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয় ও বিষয়গুলোতে অংশ নেওয়ার জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরাবরে সাদা কাগজে ২৪ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্বাচনি পরীক্ষা নিয়ে ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করবে।

এতে আরও বলা হয়, বিলম্ব ফিসহ অনলাইনে ফরম পূরণ করা যাবে ১২ জানুয়ারি থেকে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা হারে বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়া যাবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

নিয়মিত শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে চতুর্থ বিষয়সহ ফরম পূরণ ফি দুই হাজার ৪৩৫ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪র্থ বিষয়সহ ফরমপূরণ ফি দুই হাজার ৩১৫ টাকা এবং মানবিক বিভাগে ৪র্থ বিষয়সহ ফরম পূরণ ফি দুই হাজার ৩১৫ টাকা বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

প্রকাশের সময় : ১২:৪৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫