Dhaka ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ‘শহীদ কামরুল স্মারক’ বৃক্ষরোপণ কর্মসূচি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর: অর্থমন্ত্রী যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক বালিয়াকান্দিতে ৫ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন কালীগঞ্জে চোরাই ছাগল উদ্ধার, চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার নওগাঁয় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, কৃতিত্বপূর্ণ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে উধাও চাচি কালুখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালুখালীর শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, হাইজিন উপকরণ ও হারমোনিয়াম বিতরণ পরীক্ষার ভেতর চাকরি করতে হবে না ইকনকে, ঘোষণা শিক্ষামন্ত্রীর

রাজবাড়ী সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ইমরান খান, কালুখালী
  • প্রকাশের সময় : ০২:৪০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / 262

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (তারিখ অনুযায়ী) বেলা ১টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া মালিয়াট এলাকায় যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জমিদাতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইতোমধ্যে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজটির জনবল নিয়োগ ও শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগামী বছরের এপ্রিল মাস থেকে অস্থায়ীভাবে কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু হবে। এছাড়া ২০২৭ সাল থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম চালু করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম বলেন, এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বয় ও সার্বিক সহযোগিতা বজায় রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

এদিকে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনে জমিদাতা ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশের সময় : ০২:৪০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫