Dhaka ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দিলো এয়ার অ্যাম্বুলেন্স

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 203

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। আজ (সোমবার) দুপুর ১টা ৫৫ মিনিটে ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

ওসমান হাদির সঙ্গে তার দুই ভাইও সিঙ্গাপুর যাচ্ছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

শারীরিক অবস্থার কারণে বিদেশে নেওয়ার জন্য মেডিকেল বোর্ডও প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে এবং চিকিৎসাগত কোনো বাধা নেই বলে জানিয়েছে। এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ও তার চিকিৎসার জন্য নিজস্ব বাজেট থেকে খরচ বহন করবে।

সূত্র জানায়, সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা ও তত্ত্বাবধানে রাখার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দিলো এয়ার অ্যাম্বুলেন্স

প্রকাশের সময় : ০২:০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫