Dhaka ১০:৩১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

কবি নজরুল কলেজ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১০:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 237

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে কলেজের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘হাদির ওপর হামলা কেন’, ‘হাদির মাথায় গুলি কেন’, ‘প্রশাসন জবাব চাই’, ‘গুলির মুখে কথা কবো—আমরা সবাই হাদি হবো’, ‘তুমি কে, আমি কে—হাদি হাদি’—ইত্যাদি।

কবি নজরুল কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান বলেন, “ইন্টারিম সরকারকে বলতে চাই—আপনারা যতদিন ক্ষমতায় আছেন, স্বৈরাচারের দোসর ও চাঁদাবাজদের বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে।”

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওসামা বিন হারুন বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমরা সন্ত্রাসীদের গ্রেফতার দেখতে চাই। আমরা ‘জুলাই ভাইদের’ রক্ত আর দেখতে চাই না।”

গণিত বিভাগের শিক্ষার্থী ইউশাহ বিন আলম বলেন, “আমি মানেই হাদি, আমরা মানেই হাদি। আজ হাদির ওপর হামলা হয়েছে, কাল ‘জুলাই’-এর পক্ষের প্রত্যেকের ওপর হামলা হতে পারে। তাই হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।”

গণিত বিভাগের আরেক শিক্ষার্থী মনিরুজ্জামান মারুফ বলেন, “তরুণদের বাকরুদ্ধ করতেই হাদির ওপর হামলা করা হয়েছে। আমরা তরুণদের আর বাকরুদ্ধ হতে দেবো না। প্রয়োজনে দেশের মাটিতে আবারও ‘জুলাই’ নেমে আসবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের সময় : ১০:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫