Dhaka ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ

‘ই’ ইউনিট দিয়ে শনিবার শুরু হচ্ছে জবির ভর্তি পরীক্ষা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 192

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদের) ভর্তি পরীক্ষা দিয়ে আগামীকাল শনিবার শুরু হচ্ছে এবারের ভর্তি পরীক্ষা। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে পরীক্ষা।

এবার ‘ই’ ইউনিটে মোট পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ২৫১ জন। পরীক্ষা হবে ৪৫ নম্বরের ব্যবহারিক ও ২৭ নম্বর থাকবে বহুনির্বাচনী প্রশ্নে। পরীক্ষায় দেড় ঘণ্টা সময় পাবেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে জবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন বলেন, এবার মোট পরীক্ষার্থী ১২৫১ জন। জবির শহিদ সাজিদ একাডেমিক ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। জবির বাইরে অন্য কোনো কেন্দ্রে পরীক্ষা হবে না।

এছাড়াও এবার ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করা হয়। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়ে মোট ৭২ হাজার ৪৬৩টি, কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষায় আবেদন জমা পড়ে মোট ৭৯ হাজার ৭৯৬টি, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষায় ২০ হাজার ৬৮৪ জন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষায় ২৫ হাজার ৮২০ জন, চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষায় ১ হাজার ২৫১ জন আবেদন করেন। মোট আবেদন করেছেন ২ লাখ ১৪ জন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘ই’ ইউনিট দিয়ে শনিবার শুরু হচ্ছে জবির ভর্তি পরীক্ষা

প্রকাশের সময় : ০৭:০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫