Dhaka ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 192

২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সারা দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উচ্চ পর্যায়ের দায়িত্বশীলরা। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রসহ একাধিক ভেন্যু পরিদর্শন করেন। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখেন। স্বাস্থ্য সচিব পরিদর্শন করেছেন ঢাকা কলেজ কেন্দ্র।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর পরীক্ষায় আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। এর মধ্যে ছেলে ৪৯ হাজার ২৮ জন এবং মেয়ে ৭৩ হাজার ৬০৪ জন। আসনসংখ্যার তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় প্রতিযোগিতা এবারও তীব্র।

লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ ছিল— জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞানসহ মানবিক গুণাবলি ১৫ নম্বর। পাস নম্বর ৪০ এবং ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা হবে।

চলতি বছর সরকারি মেডিকেলে মোট আসন ৫,৬৪৫—এর মধ্যে এমবিবিএস ৫,১০০ এবং বিডিএস ৫৪৫। বেসরকারি মেডিকেলে মোট আসন ৭,৪০৬— যার মধ্যে এমবিবিএস ৬,০০১ ও বিডিএস ১,৪০৫। সব মিলিয়ে মোট আসন ১৩,০৫১।

কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১:৫৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫