Dhaka ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ

‘চাপের’ মুখে বেগম রোকেয়াকে নিয়ে পোস্ট ডিলিট করলেন সেই রাবি শিক্ষক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 202

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে ‘মুরতাদ-কাফির’ আখ্যা দেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান ‘চাপের’ কারণে তার আগের ফেসবুক পোস্ট মুছে দেওয়ার দাবি করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে তিনি নতুন একটি পোস্টে লেখেন, “আমার পোস্ট দেওয়ার পর থেকে আমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, যা আমার পরিবার ও আমার জন্য অনেক ভারি হয়ে যাচ্ছে। আমি ঈমান ভঙ্গের মূলনীতির উপর বিবৃতিটা দিয়েছিলাম। আমার বক্তব্য ফতওয়ার মত শোনা গিয়েছে। আর ফতওয়া দেওয়ার অধিকার আলেমদের, আমার না। তাই, আমি আমার পোস্ট ডিলিট করে দিলাম।”

এর আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে একটি পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে তিনি বেগম রোকেয়াকে ‘মুরতাদ-কাফির’ আখ্যায়িত করেছিলেন; সেই মন্তব্য সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছিল।

পরবর্তীতে বিকেলে তিনি আরও একবার পোস্ট দেন, যেখানে দাবি করেন, বেগম রোকেয়া তিনি বিশ্বাস করেন কিতাব-নাজিল এবং রিসালাত অস্বীকার করেছেন; তাই, তার মতে, “এত কিছুর পরে কোনো মানুষের ঈমান থাকতে পারে না।” তিনি লেখেন, “আমার বক্তব্য একটু ফতওয়ার মতো মনে হচ্ছে। ফতোয়া দেওয়ার অধিকার আলেমদের, আমার না।”

এই বিষয়ে জানতে চাইলে খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘চাপের’ মুখে বেগম রোকেয়াকে নিয়ে পোস্ট ডিলিট করলেন সেই রাবি শিক্ষক

প্রকাশের সময় : ১২:১৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫