গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:১৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 97
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়কে আগামীর শুদ্ধতা’ ¯েøাগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত হয়েছে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা হেবর হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক সরদার আবুল বাসার। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক সৈয়দ সিদ্দিকুর রহমান প্রমুখ।
Tag :


























