Dhaka ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাতে যুবককে ঘুম থেকে তুলে কুপিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 76

 গভীর রাতে হৃদয় হোসেন মন্ডল নামে এক যুবককে ঘুম থেকে তুলে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হৃদয় একই গ্রামের অনিল মন্ডলের ছেলে। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অনিল মন্ডল জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে চার পাঁচজন মুখোশধারী দুর্বৃত্ত তাদের বাড়িতে গিয়ে হৃদয়কে ডাকাডাকি করে। দুর্বৃত্তরা অন্য ঘরগুলোর দরজায় ছিটকারি দিয়ে বন্ধ করে দেয়। হৃদয় দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকে কোপাতে শুরু করে। হৃদয়ের চিৎকার শুনে ঘর থেকে বের হতে গিয়ে দেখেন দরজা বাইরে থেকে আটকানো। পরিবারের লোকজন চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে আসে। ওই সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে চার মাস আগে তার ছেলে খাগড়াছড়ির এক তরুণীকে বিয়ে করে। ওই তরুণীর সাবেক স্বামী রুবেল বিষয়টি মেনে নিতে পারেনি। ধারণা করছেন সে স্থানীয় দুর্বৃত্তদের ভাড়া করে এ ঘটনা ঘটিয়েছে। তিনি তার আহত ছেলেকে নিয়ে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দিতে পারেননি। একটু সুস্থ হলেই থানায় অভিযোগ দেবেন। আমার ধারনা ওই রুবেলসহ স্থানীয় ৪/৫ জন ছিল, তারা আমাদের প্রাণে মেরে ফেলতে চেষ্টা করছে, ৭ লিটার প্রেট্রল নিয়ে আসছিল তারা সুযোগ পেলে আমাদের জ্বালিয়ে নিশ্চিহ্ন করে ফেলত। আমাদের প্রতিটি ঘরে তারা তালা লাগিয়ে রাখছিল যাতে আমরা বের হতে না পারি।

পাংশা থানার ওসি (তদন্ত) আব্দুল গনি জানান, বিষয়টি তিনি শুনেছেন। এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাতে যুবককে ঘুম থেকে তুলে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ০৫:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫