Dhaka ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী ৩৩ মরদেহ সাগরে ফেলার লোমহর্ষক বর্ণনা দেওয়া রফিকুলকে প্রাণনাশের হুমকি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি : প্রধানমন্ত্রী যে কারণে দ্রুত সম্প্রসারিত হচ্ছে গোলাপি লবণের বাজার রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তায় ১৬ বিজিবির মোতায়েন মনোনয়ন সংকট ও কৌশলগত ব্যর্থতায় ঝিনাইদহ-৪ আসন হারিয়েছে বিএনপি তীব্র হচ্ছে গরম, তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা লেবাননে যিশুর মূর্তি ভাঙচুর করেছে ইসরায়েলি সেনা, স্বীকার করলেন নেতানিয়াহু কালুখালীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন-অর রশীদ

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / 108

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজবাড়ী-২ (পাংশা–বালিয়াকান্দি–কালুখালী) আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশীদ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ঘোষণাটি দেন।

মনোনয়ন প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় মোঃ হারুন-অর রশীদ বলেন, “নির্বাচনে মনোনয়ন প্রতিযোগিতা শেষ হয়েছে। এখন ধানের শীষের বিজয়ের লক্ষ্যে একসাথে কাজ করতে হবে। আমরা সকল দ্বন্দ্ব-দ্বিধা ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবো।”

তিনি নেতাকর্মীদের প্রতি কড়া নির্দেশনা দিয়ে আরও বলেন, “কোনো রং ছিটানো, আনন্দ মিছিল কিংবা উচ্ছৃঙ্খল আচরণ চলবে না। কাউকে কষ্ট দেয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। সবাই নফল নামাজ পড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করবেন।”

রাজবাড়ী-২ আসনের প্রার্থী মোঃ হারুন-অর রশীদ ১৯৭০ সালের ১ জুলাই পাংশা উপজেলার মাছপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মতিয়ার রহমান। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন-অর রশীদ

প্রকাশের সময় : ০৭:০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫