পাঁচ দফা দাবিতে ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
- প্রকাশের সময় : ১২:২৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / 104
ইডেন কলেজের স্বতন্ত্র সত্তা রক্ষার দাবিতে পাঁচ দফা দাবি তুলে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা।
শিক্ষার্থীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তারা ইডেন কলেজের ঐতিহ্য, স্বতন্ত্র চরিত্র ও একাডেমিক স্বার্থ রক্ষার প্রয়োজনীয়তার বিষয়টি জোর দিয়ে তুলে ধরেন।
শিক্ষার্থীদের উপস্থাপিত পাঁচ দফা দাবি হলো—
১. ইডেনকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা।
২. ইডেন মহিলা কলেজের কোনো বিভাগ বিলুপ্ত না করা।
৩. বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা নয়, বরং ২৪ ঘণ্টা চালু রাখা।
৪. ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই রাখা ও কোনো ইন্টারমিডিয়েট বিভাগ চালু না করা।
৫. মহিলা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও ইডেনকে শুধুমাত্র একটি ফ্যাকাল্টিতে রূপান্তরের প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।






















