বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

রাজবাড়ীতে অভিভাবক-শিক্ষক উত্তেজনা, পরীক্ষা শুরু হলো দেড় ঘণ্টা পর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 101

 প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবিতে কর্মবিরতির কর্মসূচি নিয়ে রাজবাড়ীতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তুমুল বাগবিতন্ডা, উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর বার্ষিক পরীক্ষা কার্যক্রম শুরু হয়। সোমবার সকাল ১০টার দিকে রাজবাড়ী শহরের টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নির্ধারিত রুটিন অনুযায়ী অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। শিক্ষকরা পরীক্ষা নিতে অস্বীকৃতি জানালে অভিভাবকদের সাথে শিক্ষকদের বাগবিতন্ডা ও হাতাহাতি হয়। ওই সময় রাজবাড়ী সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সাথে কথা বলেন। জেলা প্রশাসকের মধ্যস্থ্যতায় বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের দুটি শাখায় পরীক্ষা শুরু হয়। জেলা প্রশাসক পরীক্ষা না নিয়ে কর্মবিরতি পালনে উৎসাহ দানকারী শিক্ষকদের চিহ্নিত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া জেলার সব কটি বিদ্যালয়ে নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু হয়েছে। সেখানে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় পরীক্ষা শুরু হতে দেরি হয়েছে। আগামী পরীক্ষাগুলো রুটিন মোতাবেক অনুষ্ঠিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

রাজবাড়ীতে অভিভাবক-শিক্ষক উত্তেজনা, পরীক্ষা শুরু হলো দেড় ঘণ্টা পর

প্রকাশের সময় : ০৭:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫