Dhaka ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 96

উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ধর্ম উপদেষ্টা আ ফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।

সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদিত হয়। এই সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন আনা হয়েছে, এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলোও সহজ করা হয়েছে। এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে অনুমোদনের প্রয়োজন হবে না। আইনটিকে আরও অংশীজনবান্ধব করা হয়েছে।

সভার আরও একটি এজেন্ডা ছিল পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া। এটি আরও বিস্তারিতভাবে এবং সংশোধিত আকারে পরবর্তী পরিষদ সভায় উত্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়াও, প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল সভায় জানান, দু’তিন দিনের মধ্যে বিভিন্ন সময়ে বন্দি থাকা ২৪ প্রবাসী দেশে ফিরবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া

প্রকাশের সময় : ০২:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫