গুরুত্বপূর্ণ সংবাদ:
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল: সিইসি
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:৫৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 63
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বিষয়টি নিশ্চিত করেন।
সিইসি বলেন, তফসিল ঘোষণার সময়সীমা নিয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদও ইঙ্গিত দিয়েছেন। আমরা আশা করছি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, মক ভোটিং সাধারণত তফসিল ঘোষণার পর হয়। তবে এবার প্রস্তুতির অংশ হিসেবে আগে করা হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ঠিক কোন তারিখে তফসিল ঘোষণা করা হবে, তা সময়মতোই সবাই জানতে পারবেন।
Tag :























