Dhaka ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

রুয়া–রাকসুর যৌথ উদ্যোগে রাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো ই–কার সার্ভিস

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:১৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 99

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হয়েছে পরিবেশবান্ধব ই-কার সার্ভিস।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ই-কারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

ই-কারগুলো উদ্বোধন করে রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান বলেন, ‘আজকে যে ই-কারের ব্যবস্থা করা হয়েছে, এখানে ৫টি হলেও আমরা পর্যায়ক্রমে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এর পরিমাণ বৃদ্ধি করার চেষ্টা করবো। এর পাশাপাশি আমাদের পরিকল্পনা আছে—গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা যায় কিনা। এ কাজটিও আমরা খুব দ্রুতই শুরু করবো। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য রুয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সবসময় থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, ‘অনেক চড়াই–উতরাইয়ের পর ভোটের মাধ্যমে নির্বাচিত একটি রুয়া আমরা পেয়েছি। আমি খুবই খুশি যে নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র–ছাত্রীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। বিসিএস পরীক্ষার্থীদের জন্য সহায়তা প্রদান থেকে শুরু করে এ ধরনের পরিবহনব্যবস্থা চালু করা এসব উদ্যোগ তাদেরই ধারাবাহিক প্রচেষ্টার অংশ। আজকে যে ই-কার সার্ভিস চালু হলো, এটি কেবল শুরু।’ল

ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী আবু রেজা বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি চলছিল। বিভিন্ন সময়ে রিকশায় চলাচলের ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের হয়রানির শিকার হতে হতো। রিকশাচালকদের অতিরিক্ত ভাড়াও ছিল নিয়মিত অভিযোগ। এই দুর্বলতা ও দুর্ভোগ কমাতে রুয়া এবং রাকসুর প্রতিনিধিদের যৌথ উদ্যোগে নতুন ই-কার সেবা চালু করা হয়েছে। আমরা শিক্ষার্থীরা এ উদ্যোগে অত্যন্ত উৎসাহী।’

এ বিষয়ে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমাদের যে ইশতেহার ছিল পরিবহন ব্যবস্থার সহজিকরণ, সেটার ব্যাপারে আমরা দাবি জানিয়েছিলাম রুয়াকে। রুয়া আজকে সেটি বাস্তবায়ন করেছে। আশা করি এই পদক্ষেপের ফলে শিক্ষার্থীদের হ্যাসেল অনেকটাই কমবে। এছাড়াও আমরা অন্যান্য ইশতেহার বাস্তবায়নেও রুয়াকে সহযোগিতা করার আহবান জানাবো।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি রুট—কাজলা গেট, বিনোদপুর গেট, রহমতুন্নেসা হল, আমীর আলী হল এবং চারুকলা অনুষদ থেকে প্রশাসন ভবনের সামনে পর্যন্ত নির্ধারিত স্টপেজে মাত্র ৫ টাকা ভাড়ায় চলবে এই ই–কার সেব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রুয়া–রাকসুর যৌথ উদ্যোগে রাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো ই–কার সার্ভিস

প্রকাশের সময় : ১২:১৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫