Dhaka ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ফের বন্ধ ক্লাস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 112

তিন দফা দাবিতে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন। এতে সাড়ে ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে ক্লাস বন্ধ হয়ে গেছে।

দীর্ঘদিন ধরে দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে এলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না থাকায় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এই কর্মসূচি ঘোষণা করে। কর্মবিরতি আজ ২৫ নভেম্বর শুরু হয়ে চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাবেরা বেগম জানান, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ হিসেবে ধরে ১১তম গ্রেড প্রদান, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসনের বিষয়ে তারা দীর্ঘদিন ধরে আলোচনা করছেন। তবে আশ্বাস ছাড়া কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি বলেই তারা পূর্ণদিবস কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

তিনি আরও জানান, ২৩ ও ২৪ নভেম্বর সারাদেশে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। দাবি পূরণে অগ্রগতি না হলে বার্ষিক পরীক্ষা বর্জনসহ ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ার পরিকল্পনাও রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে কর্মরত আছেন তিন লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক এবং শিক্ষার্থী সংখ্যা প্রায় এক কোটি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ফের বন্ধ ক্লাস

প্রকাশের সময় : ১১:৪৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫