Dhaka ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

২৭ নভেম্বর থেকেই ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা, আসনবিন্যাস প্রকাশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 97

আগামী ২৭ নভেম্বর থেকেই ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করে কমিশন স্পষ্ট করেছে যে, ‘এ পরীক্ষা পেছানোর কোনো ধরনের সুযোগ নেই’।

সোমবার সন্ধ্যায় লিখিত পরীক্ষার আসনবিন্যাস ও পরীক্ষা পরিচালনা সংক্রান্ত বিশেষ নির্দেশনা বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে। এতে সই করেছেন পিএসসির পরীক্ষার নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন।

পিএসসি জানায়, ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষায় প্রার্থীদের নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা ও নিয়ম মেনে চলতে হবে। পরীক্ষার কক্ষে মোবাইল ফোন, ঘড়ি, স্মার্টওয়াচ, ইলেকট্রনিক ডিভাইসসহ অন্যান্য সামগ্রী সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে কোনো প্রার্থী যদি পরীক্ষার সময় নিয়ম ভাঙেন বা অসদুপায় অবলম্বন করেন, তবে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার কক্ষে প্রবেশের সময় প্রার্থীদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র যাচাই করে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। পরীক্ষার্থীরা কোনো নিষিদ্ধ সামগ্রী নিয়ে প্রবেশ করলে তাদের প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিয়মাবলি ও গুরুত্বপূর্ণ নির্দেশনা

লিখিত পরীক্ষায় কেবল সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, মার্কেটিং, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান এবং ইঞ্জিনিয়ারিং বিষয়গুলির পরীক্ষার্থীরা। তবে পরিসংখ্যান (বিষয় কোড ৯৮১) পরীক্ষায় পরীক্ষার্থীরা কিছু পরিসংখ্যানিক সারণি সঙ্গে নিয়ে আসতে পারবেন।

পিএসসি আরও জানায়, পরীক্ষার হলে প্রবেশের পর পরীক্ষার্থীরা মুখ বা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না। ভুল কোড পূরণ, কাটাকাটি কিংবা ফ্লুইড ব্যবহার করলে সংশ্লিষ্ট উত্তরপত্র বাতিল হয়ে যাবে। পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো প্রার্থী যদি পরীক্ষার সময়ে অসদুপায় অবলম্বন করেন, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে।

বিশেষ ব্যবস্থা ও সুবিধা

প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য পিএসসি প্রশিক্ষণপ্রাপ্ত শ্রুতিলেখক প্রদান করবে। বিশেষত, দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হবে। এছাড়া, পরীক্ষার প্রতি কক্ষে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে, যাতে পরীক্ষার শৃঙ্খলা বজায় থাকে।

পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ঢাকার পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ-এই আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে কিছু পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে। বাংলা বিষয়ে (কোড ০০১ ও ০০২) পরীক্ষা দু’টি দিনে অনুষ্ঠিত হবে-২৭ নভেম্বর ০০১ কোডের ৩ ঘণ্টার পরীক্ষা এবং ৩০ নভেম্বর ০০২ কোডের ৪ ঘণ্টার পরীক্ষা।

এছাড়া মানসিক দক্ষতার এমসিকিউ পরীক্ষা (বিষয় কোড ০০৯) ৭ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। পিএসসি কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছে, তারা যেন কোনোভাবেই পরীক্ষার নিয়ম লঙ্ঘন না করেন এবং পরীক্ষার সব নির্দেশনা মেনে চলেন।

গত ২৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী। তারাই লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। ২৬ অক্টোবর লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে পিএসসি। তাতে বলা হয়, ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে আগামী ২৭ নভেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরু হবে, যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২৭ নভেম্বর থেকেই ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা, আসনবিন্যাস প্রকাশ

প্রকাশের সময় : ১০:১০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫