Dhaka ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:২৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 76

সাম্প্রতিক ভূমিকম্পে ঢাকার ইডেন মহিলা কলেজের হাসনা বেগম ছাত্রী নিবাসে দেয়াল ফাটল ও ছাদের প্লাস্টার খসে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মাঝে।

শনিবার দিবাগত মধ্যরাত ১২টার দিকে ‘ভূমিকম্প আতঙ্কে’ হলকক্ষ ছেড়ে খোলা আকাশের নিচে নেমে আসেন শিক্ষার্থীরা। এ সময় নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে তারা বিক্ষোভ করেন।

শিক্ষার্থীরা জানান, ভূমিকম্পের পর হলের বিভিন্ন দেয়ালে ফাটল তৈরি হয়েছে এবং ছাদের একাধিক জায়গার প্লাস্টার বড় আকারে খসে পড়েছে। এতে ভবনের নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আবাসিক শিক্ষার্থী মৌ বলেন, ভূমিকম্পে আমাদের হলের দেয়াল ভেঙে গেছে। এমন অবস্থায় উপরে থাকা ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, তাই আমরা নিচে নেমে আসি। হল সুপার বলেছেন, চাইলে বঙ্গমাতা হলে থাকতে পারি।পরে আমরা সবাই নিচে অবস্থান করে পরিস্থিতি বুঝে থাকার সিদ্ধান্ত নিই।

হাসনা বেগম ছাত্রীনিবাসের শিক্ষার্থী মোকারমা খাতুন বলেন, আমরা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। সাম্প্রতিক ভূমিকম্পে সেই ঝুঁকি আরো বেড়েছে। খুব দ্রুত এর প্রতিকার চাই।

হল সুপার রিক্তা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যদি এখানে থাকতে ভয় পাও, চাইলে বঙ্গমাতা হলে গিয়ে থাকতে পারো। রবিবারের মধ্যে বিষয়টি দেখা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ

প্রকাশের সময় : ১০:২৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫