Dhaka ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

ভূমিকম্প আতঙ্কে ভবন থেকে লাফ দিয়ে পা ভাঙলো ঢাবি শিক্ষার্থীর, আহত আরও ৩

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / 86

শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলের কয়েকজন শিক্ষার্থী ভবন থেকে লাফ দিয়ে আহত হয়েছেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রথম বর্ষের শিক্ষার্থী নূরুল হুদার পা ভেঙে যায়।

এ ছাড়া হাজী মুহাম্মদ মুহসিন হলের তিনতলা এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে আরও তিনজন শিক্ষার্থী আহত হন। তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাজী মুহসিন হলের চারতলা থেকেও কয়েকজন শিক্ষার্থী লাফ দেওয়ায় আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজীর আহমেদ এবং একই ব্যাচের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী আছেন।

ভূমিকম্পে এ এফ রহমান হলের একটি কক্ষের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে যায়। আর শেখ মুজিবুর রহমান হলের নতুন জুলাই শহীদ স্মৃতি ভবনের কয়েকটি স্থানে পলেস্তারা খসে পড়া ও ফাটল দেখা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভূমিকম্প আতঙ্কে ভবন থেকে লাফ দিয়ে পা ভাঙলো ঢাবি শিক্ষার্থীর, আহত আরও ৩

প্রকাশের সময় : ১২:২১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫