শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সিদ্ধার্থের প্রতিক্রিয়া কী ছিল সাইফ-ইয়াসিরের ব্যাটে সহজ জয় বাংলাদেশের ওয়াই-ফাই থেকে দেয়ালের রং, গৌরীর সিদ্ধান্তেই চলে শাহরুখের সংসার সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না—নাজমুল সাত বছর পর আবার সাবেক স্ত্রীর কাছেই ফিরলেন তিনি সেঞ্চুরিয়ন টেস্টে বাভুমা নেই, হাসানও অনিশ্চিত সরকারি অর্থের অপচয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী চীনের বাজারে ‘রামায়ণ’-এর সম্ভাবনা বাড়ছে, ভারতে ঝড় চলছেই ৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় বড় হামলা ইসরায়েলের, নিহত অন্তত ২৮

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / 105

চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে অন্তত ২৮ জন নিহত এবং আরও কমপক্ষে ৭৭ জন আহত হয়েছেন।

আলজাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানিয়েছেন, বুধবার দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার তিনটি লক্ষ্যবস্তুতে এবং গাজা সিটির পূর্বাঞ্চলের শুজাইয়া ও জয়তুন এলাকায় দুটি ভবনে বিমান হামলা চালায় আইডিএফ। এসব হামলায় একটি পরিবারের বাবা, মা ও তিন সন্তানসহ সব সদস্য নিহত হয়েছেন। গাজায় যুদ্ধবিরতি চললেও প্রতিদিনের সহিংসতায় ফিলিস্তিনিরা ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানান তিনি।

হামলার পর আইডিএফ এক বিবৃতিতে দাবি করেছে, এসব টার্গেট ছিল হামাসের ঘাঁটি এবং হামলা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন নয়। তাদের দাবি, যুদ্ধবিরতির অধীন হামাসকে নিরস্ত্র করার শর্ত অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান চলবে।

তবে আইডিএফের দাবি প্রত্যাখ্যান করেছে হামাস। এক বিবৃতিতে তারা বলেছে, ইসরায়েল হামলাকে ন্যায্যতা দিতে অজুহাত খুঁজছে এবং এটি স্পষ্টভাবে যুদ্ধবিরতির লঙ্ঘন। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় আবারও গণহত্যা শুরু করতে চাইছেন এবং উত্তেজনা বাড়ানোর মাধ্যমে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে ইসরায়েল ও হামাসের সম্মতিতে ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। আলজাজিরার হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে গত ৪০ দিনে ইসরায়েল মোট ৩৯৩ বার চুক্তি ভঙ্গ করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় বড় হামলা ইসরায়েলের, নিহত অন্তত ২৮

প্রকাশের সময় : ১১:১৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫