বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ওয়াই-ফাই থেকে দেয়ালের রং, গৌরীর সিদ্ধান্তেই চলে শাহরুখের সংসার সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না—নাজমুল সাত বছর পর আবার সাবেক স্ত্রীর কাছেই ফিরলেন তিনি সেঞ্চুরিয়ন টেস্টে বাভুমা নেই, হাসানও অনিশ্চিত সরকারি অর্থের অপচয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী চীনের বাজারে ‘রামায়ণ’-এর সম্ভাবনা বাড়ছে, ভারতে ঝড় চলছেই ৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’ অমিতাভের বাড়ি নিয়ে সম্পত্তির বিরোধ, বৈধতা চ্যালেঞ্জ করলেন ভাইয়ের স্ত্রী

ওয়াই-ফাই থেকে দেয়ালের রং, গৌরীর সিদ্ধান্তেই চলে শাহরুখের সংসার

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 1
ওয়াই-ফাই থেকে দেয়ালের রং, গৌরীর সিদ্ধান্তেই চলে শাহরুখের সংসার
📌 এক নজরে মূল তথ্য:

  • বলিউডের ‘কিং খান’ শাহরুখ পর্দায় যতই দাপট দেখান না কেন, বাড়িতে তাঁর কথার বিশেষ গুরুত্ব নেই।
  • দুবাইয়ের অনুষ্ঠানে শাহরুখসম্প্রতি দুবাইয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান ও গৌরী খান।

জনতার আদালত বিনোদন ডেস্ক — বলিউডের ‘কিং খান’ শাহরুখ পর্দায় যতই দাপট দেখান না কেন, বাড়িতে তাঁর কথার বিশেষ গুরুত্ব নেই। অন্তত অভিনেতার নিজের কথাতেই তেমন ইঙ্গিত মিলেছে। সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে স্ত্রী গৌরী খানকে নিয়ে মজার ছলে এমন কিছু কথা বলেন শাহরুখ, যা শুনে হেসে ওঠেন উপস্থিত সবাই। এই বলিউড সুপারস্টার জানান, বাড়ির যাবতীয় সিদ্ধান্ত নেন স্ত্রী গৌরী। এমনকি বাড়ির সাজসজ্জা থেকে শুরু খাওয়াদাওয়া—কোনো বিষয়েই নিজের মত প্রকাশের সুযোগ পান না বলে মজার ছলে তিনি মৃদু অভিযোগ করেছেন। এমনকি তাঁদের দুই সন্তান আরিয়ান ও সুহানার অবস্থাও একই বলে জানিয়েছেন শাহরুখ। তবে মজার কথাবার্তার মধ্যেই নিজের আসন্ন ছবি ‘কিং’-এর একটি সংলাপ শুনিয়ে অনুষ্ঠানের পরিবেশ বদলে দেন কিং খান।

চরিত্র ও নির্মাণশৈলীর বিশদ

দুবাইয়ের অনুষ্ঠানে শাহরুখসম্প্রতি দুবাইয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান ও গৌরী খান। এ অনুষ্ঠানে হাজির ছিলেন নির্মাতা ও পরিচালক করণ জোহরও। অনুষ্ঠানে করণ শাহরুখকে প্রশ্ন করেন, নিজের বাড়িতে এমন কোন কাজ, যা করার অনুমতি তাঁর নেই?উত্তরে মজার ছলে শাহরুখ বলেন, নিজের বাড়িতে তিনি কিছুই করতে পারেন না। বাড়ির ওয়াই-ফাই নিয়ে অভিযোগ করা, বিছানায় বসে খাওয়াদাওয়া করা—কোনোটিরই অনুমতি নেই তাঁর। এমনকি বাড়ির রং, দেয়ালে ঝোলানো ছবি, সিঁড়ি, লিফট, ছাদ কিংবা আলোর ব্যবস্থা নিয়েও কোনো মন্তব্য করতে পারেন না এই বিটাউন তারকা।শাহরুখ বলেন, ‘আমরা শুধু চুপচাপ বসে বাড়িটা উপভোগ করি আর বলি, গৌরী, তুমি কী সুন্দর বাড়ি বানিয়েছ! এখন এখানে এই পেন্টহাউসে এসেও আমাকে একই কথা বলতে হবে, গৌরী, তুমি কী সুন্দর পেন্টহাউস বানিয়েছ! বাড়ির বাইরে আমরা স্বাধীন। কিন্তু বাড়ির ভেতরে আমাদের কোনো কথাই চলে না।’

কাকে বেশি ভয় পান কিং খানদুবাইয়ের এই অনুষ্ঠানে কথোপকথনের সময় করণ জোহর শাহরুখকে প্রশ্ন করেন, ব্যবসা, বক্স অফিস নাকি স্ত্রী—কাকে বেশি ভয় পান তিনি? প্রশ্নের উত্তরে নিজের আসন্ন ছবি ‘কিং’-এর প্রসঙ্গ টেনে করণকে ছবির একটি সংলাপ মনে করিয়ে দেন অভিনেতা। এরপর দৃঢ় কণ্ঠে সংলাপটি তিনি বলেন, ‘হাজারো দেশে বদনাম, আর সারা বিশ্ব আমাকে একটাই নামে চেনে। জানেন কেন? কারণ, আমি ভয় নই, আমি ত্রাস।’

কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের সঙ্গে শাহরুখ–আমিরদের কী হয়েছিল

শিল্পীদের বক্তব্য ও প্রতিক্রিয়া

‘কিং’ ছবিতে শাহরুখশিগগিরই ‘কিং’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন থ্রিলার ছবিতে শাহরুখের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, রানী মুখার্জি, অভিষেক বচ্চন ও অভয় বর্মা। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওয়াই-ফাই থেকে দেয়ালের রং, গৌরীর সিদ্ধান্তেই চলে শাহরুখের সংসার

প্রকাশের সময় : ১১:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬