বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সিদ্ধার্থের প্রতিক্রিয়া কী ছিল সাইফ-ইয়াসিরের ব্যাটে সহজ জয় বাংলাদেশের ওয়াই-ফাই থেকে দেয়ালের রং, গৌরীর সিদ্ধান্তেই চলে শাহরুখের সংসার সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না—নাজমুল সাত বছর পর আবার সাবেক স্ত্রীর কাছেই ফিরলেন তিনি সেঞ্চুরিয়ন টেস্টে বাভুমা নেই, হাসানও অনিশ্চিত সরকারি অর্থের অপচয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী চীনের বাজারে ‘রামায়ণ’-এর সম্ভাবনা বাড়ছে, ভারতে ঝড় চলছেই ৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সিদ্ধার্থের প্রতিক্রিয়া কী ছিল

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৩০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 1
কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সিদ্ধার্থের প্রতিক্রিয়া কী ছিল
📌 এক নজরে মূল তথ্য:

  • বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের গল্পে বিচ্ছেদও ছিল।
  • ‘শেরশাহ’ সিনেমার সময় আলাদাকিয়ারা জানান, ‘লাস্ট স্টোরিজ’ সিনেমার কাজ শেষ করার পর একটি পার্টিতে সিদ্ধার্থের সঙ্গে তাঁর পরিচয় হয়।

জনতার আদালত বিনোদন ডেস্ক — বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের গল্পে বিচ্ছেদও ছিল। ‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা। তবে সিনেমাটির শুটিং চলাকালে একবার আলাদা হয়ে গিয়েছিলেন দুজন।পরে কারগিলে শুটিংয়ে থাকা সিদ্ধার্থের নিয়মিত ফোন ও বার্তায় আবার কাছাকাছি আসেন তাঁরা। সম্প্রতি করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের নবম মৌসুমে এসে নিজেদের প্রেম, বিয়ে, মাতৃত্ব ও দ্বিতীয় সন্তানের অপেক্ষাসহ নানা বিষয়ে কথা বলেছেন এই দম্পতি।

কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট তথ্য

‘শেরশাহ’ সিনেমার সময় আলাদাকিয়ারা জানান, ‘লাস্ট স্টোরিজ’ সিনেমার কাজ শেষ করার পর একটি পার্টিতে সিদ্ধার্থের সঙ্গে তাঁর পরিচয় হয়। ২০১৯ সালে ‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে কাজ শুরু করেন তাঁরা। শুটিংয়ের সময়ই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে একপর্যায়ে সিদ্ধার্থের আচরণ নিয়ে অসন্তুষ্ট হন কিয়ারা।কিয়ারা বলেন, ‘তুমি আমার সঙ্গে কখনো খুব ঘনিষ্ঠ হও, আবার কখনো দূরে সরে যাও। আমার কাছে হয় তুমি সম্পর্কে থাকবে, নয়তো থাকবে না। মাঝামাঝি অবস্থাটা আমি বুঝতে পারি না, এটা আমার পক্ষে সম্ভব নয়।’সিদ্ধার্থও তখন ক্যারিয়ারে মনোযোগ দিতে চেয়েছিলেন। কিয়ারার সঙ্গে সম্পর্কে জড়ানো মানে যে বড় ধরনের প্রতিশ্রুতি, সেটি তিনি বুঝতেন। কিন্তু তখন কাজের বাইরে অন্য কিছুতে মনোযোগ দেওয়ার মতো অবস্থায় ছিলেন না। তাই দুজন আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

কারগিলে শুরু প্রেমের নতুন অধ্যায়তবে সেই দূরত্ব বেশি দিন স্থায়ী হয়নি। ‘শেরশাহ’ সিনেমার কারগিল অংশের শুটিংয়ে যাওয়ার পর সিদ্ধার্থ নিয়মিত কিয়ারাকে ফোন করতেন। কিয়ারা বলেন, ‘কারগিলে নেটওয়ার্ক ছিল না, অনেক কিছুই ঘটছিল। কিন্তু প্রতিদিন শুটিং শেষে রাতে সে আমাকে ফোন করত। টানা ৩০ দিন আমাদের কথা হয়েছে। আনুষ্ঠানিকভাবে আমাদের প্রেমের শুরু তখনই, যখন সে কারগিলে ছিল।’এরপর ২০২৩ সালে রাজস্থানের জয়সালমিরে বিয়ে করেন তাঁরা।

দ্বিতীয়বার মা হওয়ার অপেক্ষায় কিয়ারা, ভাইরাল ছুটি কাটানোর ছবি

ইন্ডাস্ট্রিতে প্রভাব ও দর্শকের প্রত্যাশা

দ্বিতীয় সন্তানের অপেক্ষায়অনুষ্ঠানে দ্বিতীয়বার মা–বাবা হতে যাওয়ার বিষয়েও কথা বলেন কিয়ারা ও সিদ্ধার্থ। তাঁদের মেয়ে সারায়াহর জন্ম ২০২৫ সালের জুলাইয়ে। দ্বিতীয় সন্তানের খবরটি তাঁদের জন্য ছিল অপ্রত্যাশিত, তবে আনন্দের। সিদ্ধার্থ জানান, ভাইবোন ও কাজিনদের সঙ্গে বড় হয়েছেন তিনি। তাই তাঁর ইচ্ছা ছিল একটি ‘পূর্ণ, সুখী পাঞ্জাবি পরিবার’ গড়ে তোলার। ২০২৬ সালের অক্টোবরে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকার খবর জানান এই দম্পতি।মাতৃত্বের অপরাধবোধমা হওয়ার পর নিজের জীবনের পরিবর্তন নিয়েও কথা বলেছেন কিয়ারা। সন্তান ও পেশাগত দায়িত্ব একসঙ্গে সামলাতে গিয়ে অপরাধবোধে ভোগার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। কিয়ারা বলেন, ‘এই দুই জগতের মধ্যে কীভাবে ভারসাম্য তৈরি করব, যাতে সব সময় অপরাধবোধে ভুগতে না হয়? মা হিসেবে এই অপরাধবোধটা থেকেই যায়।’সন্তান জন্মের পর কাজে ফেরার বিষয়ে পরামর্শ নিতে আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও পত্রলেখার সঙ্গে কথা বলেছিলেন কিয়ারা।তাঁর ভাষায়, ‘আমরা একে অপরের খোঁজখবর নিচ্ছিলাম। আমরা সবাই একই পেশায় আছি। শুটিংয়ে কীভাবে ফিরব, কীভাবে সবকিছু সামলাব—এসব জানতে মনে আছে, আমি আলিয়াকে ফোন করেছিলাম।’প্রথমবার মা হওয়ার পর প্রথম তিন মাস বেশ কঠিন সময় পার করেছেন বলেও জানান কিয়ারা। বমিভাব ও হরমোনের পরিবর্তনের কারণে শারীরিকভাবে ভুগতে হয়েছিল তাঁকে। এ সময় নিজের মা ও শাশুড়ির সঙ্গে কথা বলার প্রয়োজন অনুভব করেছিলেন তিনি।

‘টক্সিক’ নিয়ে ট্রলিং, পাশে ছিলেন সিদ্ধার্থ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমায় যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছিলেন কিয়ারা। বিশেষ করে ‘তাবাহি’ গানের দৃশ্য প্রকাশের পর তাঁকে নিয়ে ট্রল শুরু হয়। তবে এ নিয়ে স্বামী সিদ্ধার্থের কোনো আপত্তি ছিল না বলে জানান অভিনেত্রী। কিয়ারা বলেন, ‘সে বিষয়টি নিয়ে মাথা ঘামায়নি। কখনো এ প্রসঙ্গ তোলেনি। আমরা এ নিয়ে কথাও বলিনি। এতে তার কোনো প্রভাব পড়েনি, সে বিরক্তও হয়নি।’বিবাহিত নারী অভিনয়শিল্পীদের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে বাড়তি সমালোচনার মুখে পড়তে হয় বলেও মন্তব্য করেন কিয়ারা। তাঁর কথায়, ‘এটা বহু বছর ধরে, কয়েক দশক ধরে হয়ে আসছে। ঐশ্বরিয়া থেকে শুরু করে আরও অনেক গুণী অভিনয়শিল্পীকে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।’ তবে ‘টক্সিক’ সিনেমার বক্স অফিসের ফলাফল তাঁকে হতাশ করেছে বলেও জানান তিনি।‘কফি উইথ করণ’–এর নবম মৌসুমের নতুন পর্বটি ১৪ অক্টোবর জিওহটস্টারে মুক্তি পেয়েছে। প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। এ মৌসুমে অতিথি হিসেবে এসেছেন সালমান খান, বিজয় দেবরাকোন্ডা, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর, বরুণ ধাওয়ান, সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। করণ জোহরের তারকাদের আড্ডার এই অনুষ্ঠানটির এটিই শেষ মৌসুম।টেলিগ্রাফ অনলাইন অবলম্বনে

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সিদ্ধার্থের প্রতিক্রিয়া কী ছিল

প্রকাশের সময় : ১১:৩০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬