১০ মাসে ঢাকায় ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি
- প্রকাশের সময় : ০১:৫৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / 74
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি বলেন, গড়ে মাসে প্রায় ২০টির মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং বেশিরভাগ ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।
সাম্প্রতিক ঘটনায় পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। হত্যায় জড়িত বাকি দুজনকে গ্রেফতারের পর মূল তথ্য জানা যাবে। তবে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত মামলা করা হয়নি।
পুলিশ জানিয়েছে, ১৭ নভেম্বর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবীর পুরোনো থানার কাছে সি ব্লকের একটি হার্ডওয়্যারের দোকানে হামলা চালানো হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মাস্ক ও হেলমেট পরা তিন ব্যক্তি দোকানে ঢুকে খুব কাছ থেকে গোলাম কিবরিয়াকে গুলি করে চলে গেছে। হত্যাকাণ্ডের সময় তিনি দোকানে থাকা চেয়ার ধরে লুকানোর চেষ্টা করেন, কিন্তু পাশে থাকা অন্যরা কিছু করতে পারেননি। মাত্র ১০ সেকেন্ডের মধ্যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
ডিএমপি এ ঘটনায় তদন্ত শুরু করেছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে।























