Dhaka ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

বাড্ডায় গুলিতে এক ব্যক্তি নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 110

রাজধানীর বাড্ডায় শিকদার মামুন (৩৯) নামে এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) ভোরে মধ্য বাড্ডার কমিশনার গলির একটি মেসের নিচতলায় এ ঘটনা ঘটে।

পরে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মামুনের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “কে বা কারা মামুন শিকদার নামের ওই ব্যক্তিকে গুলি করেছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি শ্রমজীবী ছিলেন। তিনি যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, সেখানে তিনি থাকতেন না। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

মামুনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাড্ডায় গুলিতে এক ব্যক্তি নিহত

প্রকাশের সময় : ০২:৪৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫