শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’—নিকো পাজকে মেসির মা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 1
‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’—নিকো পাজকে মেসির মা
📌 এক নজরে মূল তথ্য:

  • লিওনেল মেসি গত অক্টোবরে অবসর নেওয়ার পর চলতি মাসে দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে কাউকে মাঠে দেখা যায়নি।
  • রেডিও ‘লা রেড’কে দেওয়া সাক্ষাৎকারে পেশায় ডিজাইনার ও টিভি উপস্থাপক ফাবিয়ান পাজ বলেন, ‘নিকো খুবই শান্ত এবং মাটির মানুষ।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — লিওনেল মেসি গত অক্টোবরে অবসর নেওয়ার পর চলতি মাসে দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে কাউকে মাঠে দেখা যায়নি। এ জার্সির উত্তরসূরি পরে বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কিন্তু কেউ কেউ এরই মধ্যে মেসির ১০ নম্বর জার্সিতে দেখছেন নিকো পাজকে। তাঁদের সেই দেখার পালে জোর হাওয়া দিলেন স্বয়ং লিওনেল মেসির মা!পাজের পরিবার জানিয়েছে, গত অক্টোবরে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনির সঙ্গে দেখা হয় এই অ্যাটাকিং মিডফিল্ডারের। সেটিই ছিল আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ। সে ম্যাচে দারুণ এক গোল করে নিজের ‘আইডল’ মেসিকে জড়িয়েও ধরেন পাজ। সেদিন ম্যাচের পর মেসির মা পাজকে বলেন, জাতীয় দলে তিনিই হবেন তাঁর ছেলের ১০ নম্বর জার্সির উত্তরসূরি। খবরটি জানিয়েছেন নিকো পাজের চাচা ফাবিয়ান পাজ।

প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি

রেডিও ‘লা রেড’কে দেওয়া সাক্ষাৎকারে পেশায় ডিজাইনার ও টিভি উপস্থাপক ফাবিয়ান পাজ বলেন, ‘নিকো খুবই শান্ত এবং মাটির মানুষ। মেসির উত্তরসূরি হওয়ার কথা ও ভাবেও না। ওর কাছে সবচেয়ে বড় পাওয়া ছিল মেসির সঙ্গে দেখা হওয়া এবং তাঁর সঙ্গে খেলতে পারা—সেটাই ওর কাছে আকাশ ছোঁয়ার মতো আনন্দের ছিল।’ফাবিয়ান পাজ এরপর বলেন, ‘সেদিন ও (পাজ) ড্রেসিংরুম থেকে বেরিয়ে এসে দেখে, মেসির মা কাঁদছেন। আগে থেকেই চেনাজানা থাকায় ও এগিয়ে গিয়ে তাঁকে অভিবাদন জানায়। তখন মেসির মা ওর হাত ধরে বলেন, “তুমিই আমার ছেলের উত্তরসূরি।”’

ফাবিয়ান যোগ করেন, ‘আমি তখন গাড়িতে বসে ওর জন্য অপেক্ষা করছিলাম। ও বাইরে এসে পুরোপুরি ঘোরের মধ্যে ছিল; বলল, “এইমাত্র আমার সঙ্গে যা ঘটল, তা বিশ্বাসই করতে পারছি না।” পুরো ব্যাপারটাই ছিল অবিশ্বাস্য। মন থেকে ও এখনো একদম শিশুর মতোই সরল।’২০২৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনার জার্সিতে ৫ গোল করেছেন পাজ। এ সময়ে তিনিই জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা। গতকাল সকালে কোস্টারিকার বিপক্ষে বছরের শেষ প্রীতি ম্যাচে ৭–০ গোলের জয়ে জোড়া গোল করেন পাজ। সে ম্যাচের পর ১০ নম্বর জার্সি নিয়ে ২২ বছর বয়সী মিডফিল্ডার বলেন, ‘এই (আর্জেন্টিনা) জার্সির প্রতিনিধিত্ব করতে পারাটাই সর্বোচ্চ ব্যাপার। আমি ১০ নম্বর জার্সি নিয়ে ভাবছি না। মাঠে আনন্দ পাচ্ছি আর এই দলটাও দারুণ।’

ম্যাচপ্রতি ৩.১২ গোল নিয়ে বিশ্বকাপ ফাইনালে হারের বছরটা কেমন কাটল আর্জেন্টিনার

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’—নিকো পাজকে মেসির মা

প্রকাশের সময় : ০১:০০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬