১৩ নভেম্বর পরিস্থিতি স্বাভাবিক থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- প্রকাশের সময় : ০১:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 96
আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ওই দিন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “১৩ নভেম্বর নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। তারা মাঠে থাকবে, পরিস্থিতি স্বাভাবিক থাকবে, কোনো আশঙ্কা নেই।”
তিনি আরও বলেন, “এখানে বড় ধরনের আলোচনা হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানাচ্ছি।”
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অনেক সময় দেখা যায়, সন্ত্রাসীরা সহজে জামিন পেয়ে যায়। আমরা অনুরোধ করব, যারা জামিন দেন, তারা যেন সন্ত্রাসীদের সহজে জামিন না দেন।”






















