Dhaka ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বলিয়াকান্দীতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 104

রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর নূরানী মাদ্রাসা ভবনে “হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ”-এর আয়োজনে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে আয়োজিত এই প্রতিযোগিতায় বালিয়াকান্দী উপজেলার ১২টি কওমি হাফেজী মাদ্রাসার ১১৪ জন হাফেজ ৪টি গ্রুপে অংশগ্রহণ করেন।

  • ক গ্রুপ: অনূর্ধ্ব ১০ বছর বয়স, যে কোনো ৫ পারা

  • খ গ্রুপ: অনূর্ধ্ব ১২ বছর, যে কোনো ১০ পারা

  • গ গ্রুপ: অনূর্ধ্ব ১৫ বছর, যে কোনো ২০ পারা

  • ঘ গ্রুপ: অনূর্ধ্ব ১৮ বছর, ৩০ পারা

প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপে ১ম থেকে ৭ম স্থান অধিকারীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

থানা পর্যায়ে নির্বাচিত বিজয়ীরা আগামী ৪ ডিসেম্বর রাজবাড়ী জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন। জেলা পর্যায়ে ১ম থেকে ৭ম স্থান অধিকারীরা অংশ নেবেন ঢাকা বিভাগীয় (অঞ্চল-৩) প্রতিযোগিতায়, যা আগামী ৬ ডিসেম্বর শিবচর, মাদারীপুরের মারকাযুন নূর ক্যাডেট মাদরাসায় অনুষ্ঠিত হবে। সেখানকার সেরা ৭ প্রতিযোগী চূড়ান্ত পর্বে ঢাকায় অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী ভাজনতালা দাওরায়ে হাদিস মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ আবু তাহের। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ মাওলানা ইলিয়াছ মোল্লা, মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, হাফেজ মাওলানা নুর হুসাইন, রাজবাড়ী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ নোমানী, সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি জাকির হোসাইন এবং বহরপুর নূরানী মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি মোহাম্মদ মুফিজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, হিফজুল কুরআন প্রতিযোগিতা কুরআনের প্রতি ভালোবাসা ও চর্চার মনোভাব গড়ে তোলে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের সমাপ্তিতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বলিয়াকান্দীতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫