Dhaka ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার

দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 84

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব সংকট নাটক, মানুষ আসলে নিজের ভোট দিতে চায়।

তিনি রোববার (৯ নভেম্বর) বেলা ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের কয়েকটি রাজনৈতিক দল সনদ ও গণভোটের কথা বলছে। আমরা বলছি, গণভোট ও জাতীয় নির্বাচন একই সময়ে হবে। সাধারণ মানুষ সনদ ও গণভোট বুঝে না, এসব বোঝে উচ্চশিক্ষিত মানুষজন। কিছু বিদেশি মহল আমাদের ওপর গণভোট ও সনদ চাপাচ্ছে।

তিনি আরও বলেন, আমি ১৯৯১ সাল থেকে নির্বাচন করছি, কখনো হেরেছি কখনো জিতেছি। গত ১৫ বছর কোনো নির্বাচন করতে পারিনি। এবার নির্বাচন আসছে, আপনারা আপনার লোককে ভোট দেবেন।

মির্জা ফখরুল শেখ হাসিনার নেতৃত্বের সমালোচনা করে বলেন, হাসিনার মনে দরদ থাকলে দলের নেতাকর্মীদের অসহায় করে ছেড়ে যেতো না। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের আন্দোলনের ঘটনা উল্লেখ করে গণহত্যার কথা বলেন।

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে ভোট চাইতে এসে তিনি সকলের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়: মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৬:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫