রাজবাড়ী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৩:১১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / 94
রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশের মাস্টার প্যারেড বুধবার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। মাস্টার প্যারেডের অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার। পরিদর্শনকালে পুলিশ সুপার অফিসার-ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন ও উত্তম পোশাকের উপর ভিত্তি করে পুরষ্কৃত করেন।
পুলিশ সুপার কামরুল ইসলাম তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহŸান জানিয়ে বলেন, শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক হিসাবে পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকতে হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে তিনি জানান।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, জনাব রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম প্রমুখ।


























